🤲 প্রয়োজনীয় দোয়া - অর্থ ও ফজিলত

প্রতিদিনের জীবনে যে দোয়াগুলো রাসুল (সাঃ) পড়তেন

১. ঘুমানোর দোয়া
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া
অর্থ: হে আল্লাহ, তোমার নামে মরি ও বাঁচি।
ফজিলত: রাতে ঘুমানোর আগে এই দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব। ডান কাতে শুয়ে পড়া সুন্নত। ঘুমানোর আগে অযু করে ঘুমালে ফেরেশতা সারা রাত দোয়া করে।
২. ঘুম থেকে উঠার দোয়া
আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর
অর্থ: সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করলেন।
ফজিলত: সকালে উঠে এই দোয়া পড়লে সারাদিন আল্লাহর হেফাজতে থাকা যায়। তারপর ফজরের নামাজ পড়া।
AdSense Ad - Safe
৩. খাওয়ার আগে ও পরে
আগে: বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ
পরে: আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন
অর্থ: সব প্রশংসা আল্লাহর যিনি খাওয়ালেন।
ফজিলত: খাওয়ার আগে বিসমিল্লাহ বললে শয়তান খাবারে ভাগ বসাতে পারে না। খাওয়ার পর আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন, রিজিকে বরকত হয়।
৪. বাথরুমে যাওয়ার দোয়া
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ
অর্থ: হে আল্লাহ, আমি খারাপ জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই।
ফজিলত: বাথরুমে জিন থাকে, এই দোয়া পড়লে জিন থেকে বাঁচা যায়। বাম পা দিয়ে ঢোকা, ডান পা দিয়ে বের হওয়া সুন্নত। বের হয়ে: গুফরানাকা।
৫. বাড়ি থেকে বের হওয়ার দোয়া
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ
অর্থ: আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করলাম।
ফজিলত: এই দোয়া পড়ে বের হলে শয়তান দূরে সরে যায়, ফেরেশতা বলে তুমি হেদায়েত পেলে, বাঁচলে। যেকোনো বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন।
৬. বিপদে পড়লে
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
অর্থ: তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত।
ফজিলত: ইউনুস (আঃ) মাছের পেটে এই দোয়া পড়ে মুক্তি পেয়েছিলেন। যেকোনো বিপদে ১০০ বার পড়লে আল্লাহ বিপদ দূর করেন।
← হোমে যান